গাঁজা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ি থেকে ৪ কেজি গাঁজাসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার রাতে গোবরাতলা ইউনিয়নের খিন্নিতলা গণশাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
গোপালগঞ্জে মাইক্রোবাসসহ ২ মাদক কারবারি গ্রেফতার, ১৪ কেজি গাঁজা জব্দ
গোপালগঞ্জের মুকসুদপুরে র্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাসসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার বাটিকামারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৬। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
মোংলায় ঘরের ভেতর তল্লাশি: ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ইমরান গ্রেপ্তার
বাগেরহাটের মোংলায় পুলিশি অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. ইমরান খান (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মোংলা পোর্ট পৌরসভার জয় বাংলা সড়ক এলাকার নিজ বাড়ি থেকে রোববার তাকে হাতেনাতে আটক করে পুলিশ।
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান: ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
মুন্সীগঞ্জের আদারিয়াতলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পরিচালিত এই অভিযানে মাদকসহ তাকে হাতেনাতে ধরা হয়। জেলায় মাদক ও অপরাধ দমনে পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
ফরিদপুরে চার কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার, ডিএনসির অভিযান
ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ এক মাদক পরিবহনকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
আশুলিয়ায় ১ মণ ২ কেজি গাঁজাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ১ মণ ২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।